1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার চেয়ারম্যান বাবলু কুমার সাহা আটক - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

বাঘারপাড়ার চেয়ারম্যান বাবলু কুমার সাহা আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩৮ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি। বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে
আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে আটটায় নারিকেলবাড়ীয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

একটি সূত্র জানায়, যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে আটক দেখানো হয়েছে। এর আগে গত (৯ মে) রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপনকে আটক করে ডিবি পুলিশ। তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন।

এছাড়াও, বিস্ফোরক আইনের এ মামলায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী এবং সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলাকে আসামি করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান জানান, চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar