1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে সাপের কামড়ে নারীর মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামে সাপের কামড়ে নারীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০৪ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান ,কুড়িগ্রাম।। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বিষধর সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (২২ জুন) ভোররাত উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজা খাতুন উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল এলাকার ফেরদৌস আলীর স্ত্রী। তিনি ৪ কন্যা সন্তানের জননী।

রোববার দুপুরে যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরবেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদুরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় বাসিন্দা ফরমান আলী জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হন ফিরোজা খাতুন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ এসে তর পায়ে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ সরবেশ আলী বলেন, সাপের কামড়ে নারীর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রোববার বিকেলে নামাজে জানাজার পর সামাজিক কবর স্থানে মরদেহ দাফন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar