1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে নিখোঁজের ১৮ঘন্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

অভয়নগরে নিখোঁজের ১৮ঘন্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলার চেংগুটিয়া গ্রামে নিজস্ব মাছের ঘেরে পড়ে মো. ওমর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর আজ সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার করেছেন স্বজনেরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিবার সূত্র জানায়, শনিবার (২২ জুন) বিকেল ৫টার দিকে ওমর আলী নিজ ঘেরে কাজ করতে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। তার স্ত্রী মর্জিনা বেগম জানান, আমার স্বামী একজন মৃগী রোগী।
ইতোপূর্বে তিনি তিনবার স্ট্রোক করেছিলেন। গতকাল আসরের নামাজের পর থেকেই অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে মজুমদার মিলের পেছনে আমাদের নিজস্ব ঘেরের মধ্যে তার মৃতদেহ ভেসে উঠতে দেখি। তিনি আরো বলেন, আমার স্বামীর কোন শত্রু ছিল না এবং এটি স্বাভাবিক মৃত্যু বলেই তিনি মনে করছেন।

নিহত ওমর আলী চেংগুটিয়া বুড়োর দোকান এলাকার মৃত মোসলেম গাজীর ছেলে।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar