1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে গ্রাম আদালতকে শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামে গ্রাম আদালতকে শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩১ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান,, কুড়িগ্রাম।। কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত জাহান।

কুড়িগ্রাম জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, গ্রামগুলোকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখতে হবে। গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাত হয়। সেই ছোট ছোট অভিযোগগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে গ্রাম আদালতে মীমাংসা করা যায়। সেজন্য গ্রাম আদালত সক্রিয় ও শক্তিশালী করতে হলে যোগ্য ব্যক্তি দেখে স্থানীয় সরকার নির্বাচনে সুশিক্ষিত ও সুনাগরিক নির্বাচন করতে হবে। তখনই গ্রাম আদালতের সুফল পাওয়া যাবে।

তিনি আরও বলেন, সরকারের তথ্য গবেষণা সেল থেকে গ্রাম আদালত সম্পর্কে প্রচার ও প্রচারণা চালানো হচ্ছে। এ লক্ষ্যে গ্রামে গিয়ে সচেতনামূলক মিটিং, পোস্টার লাগানোসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার নিশ্চিত করা হচ্ছে।

এ সময় কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য রাখেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা, কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবীর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) এ. বি. এম. মেজবাহ উদ্দিন আহমেদ, সলিডারিটির পরিচালক মুক্তিযোদ্ধা হারুন-উর-রশীদ লাল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী এবং প্রকল্প ম্যানেজার দৌলতুন নেছা প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar