1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লক্ষ টাকা লুটপাট হচ্ছে -পাটগ্রামে বিএনপির বিরুদ্ধে তোপ সারজিস আলমের - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

লক্ষ টাকা লুটপাট হচ্ছে -পাটগ্রামে বিএনপির বিরুদ্ধে তোপ সারজিস আলমের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই ব্যক্তিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তোলেন। তিনি বলেন, পাটগ্রামে সরকার অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যানবাহন থামিয়ে ৫০০ থেকে ১,০০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। এতে প্রতিদিন লক্ষ টাকা চাঁদাবাজির মাধ্যমে লুটপাট চলছে।

সারজিস আলম জানান, ওইদিন পাটগ্রামের ইউএনও দুই চাঁদাবাজকে আটক করে এক মাসের কারাদণ্ড দেন। কিন্তু এরপর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী থানায় গিয়ে ভাঙচুর চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নেয়। পুলিশ অতিরিক্ত ফোর্সের জন্য হাতীবান্ধা থানা থেকে সহায়তা চাইলে, সেখানেও বিএনপি নেতাকর্মীরা থানা অবরোধ করে রাখে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সারজিস অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের পেছনে স্থানীয় এক এমপি প্রত্যাশীর মদদ রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, মাঠ পর্যায়ে যদি বিএনপির নেতাকর্মীরা এভাবে চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাহলে “দেশ সংস্কার” কিভাবে সম্ভব?

তিনি বলেন, “আমরা বিএনপির দফা নয়, নিজেদের দলের নেতাকর্মীর অপকর্মের বিরুদ্ধেও অবস্থান দেখতে চাই।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar