1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হকি প্লেয়ার রেহানা ও ষষ্ঠীকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

হকি প্লেয়ার রেহানা ও ষষ্ঠীকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
হকি খেলায় পদক পেয়ে ইতিহাস গড়ায় রেহানা ও ষষ্ঠী রায়কে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২১জুলাই) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান করা হয়। চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের পক্ষে খেলে ৩য় স্থান অধিকার করে পদক পেয়ে ইতিহাস গড়ায় এ সংবর্ধনা দেয়া হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রেহানা শ্যামনগরের হায়বাতপুরের কওছার আলীর কন্যা। তার পিতা নকিপুর বাজারে সামান্য চায়ের দোকানের ব্যবসা করে মেয়ে রেহানা কে ঢাকা বিকেএসপিতে লেখাপড়া করান। কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামের সুকান্ত রায়ের কন্যা ষষ্ঠী রায়। টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ নিয়েই দেশের জন্য সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ নারী হকি দল।

১৩ জুলাই (রবিবার) তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দলের অধিনায়ক ছিলেন শারিকা রিমন। সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, প্রত্যেক খেলায় কৌশলী হয়ে জয়লাভ করার দৃঢ় প্রত্যয় নিয়ে খেলতে হবে, জীবনের এ বিজয় শুরু, এটি কে ধারণ করতে হবে, কোন অহংকার করা যাবে না, কোন অবস্থায়তে মনোবল হারানো যাবে না, খেলার প্রতিটি মূহুর্তে জয় পরাজয় নিহীত, সময় কে গুরুত্বপূর্ণ মনে করে সদ্যবহার করতে হবে, স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, লেখা পড়ার প্রতি ও খেলার প্রতি অধিক মনোযোগি হতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির, সাধারণ সম্পাদক এস.এম. মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক শেখ আফজালুর রহমান প্রমূখ। এ সময় সাংবাদিকরা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শ্যামনগরের ফুটবল কোচ আক্তার হোসেন, রেহানার গর্বিত পিতা কওছার আলী প্রমূখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar