1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগ্রাসী বোলিংয়ে টাইগারদের দুর্দান্ত জয়, সিরিজ জয়ের উল্লাস - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

আগ্রাসী বোলিংয়ে টাইগারদের দুর্দান্ত জয়, সিরিজ জয়ের উল্লাস

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

টেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক দল।

১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। মাত্র ৩০ রানেই তাদের ৬ উইকেট পড়ে যায়। পরে ফাহিম আশরাফ ও আহমেদ দানিয়েলের দুটি জুটি দলকে কিছুটা লড়াইয়ে ফেরালেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ১২৫ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ৩টি উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সঙ্গে তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী নেন ২টি করে উইকেট। মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন একটি করে উইকেট পান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতো। ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন জাকের আলী ও শেখ মেহেদী। তাদের ৪৯ রানের জুটি দলের স্কোরবোর্ডে কিছুটা স্থিরতা এনে দেয়। জাকের করেন ৫৫ রান, আর মেহেদী করেন ৩৩। বাংলাদেশ শেষ পর্যন্ত ১৩৩ রানে অলআউট হয়।

পাকিস্তানের হয়ে সালমান মির্জা, আহমেদ দানিয়েল ও আব্বাস আফ্রিদি ২টি করে উইকেট নেন। বাকি দুটি উইকেট ভাগ করে নেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নেওয়াজ।

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আগ্রাসী ও নিয়ন্ত্রিত পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ নিশ্চিত করেছে ঐতিহাসিক সিরিজ জয়। শোকাবহ সময় পেছনে ফেলে এ জয় দেশের ক্রিকেট ভক্তদের জন্য একটুকরো আনন্দের খোরাক হয়ে উঠেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar