1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাঁচ পরিবর্তনে মাঠে বাংলাদেশ, লক্ষ্য হোয়াইটওয়াশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

পাঁচ পরিবর্তনে মাঠে বাংলাদেশ, লক্ষ্য হোয়াইটওয়াশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩০ জন খবরটি পড়েছেন

সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৮ রানে জয় তুলে নিয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছে স্বাগতিকরা। আজকের ম্যাচ জিতলেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ, যা হবে দেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি বড় সাফল্য।

এ ম্যাচে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রামে গেছেন পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। তাঁদের জায়গায় একাদশে এসেছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, হুসেইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়াল।

সিরিজের এই শেষ ম্যাচে দুই দলই কিছু পরিবর্তন এনেছে একাদশে। তবে বাংলাদেশের দিকেই এখন নজর— হোয়াইটওয়াশ কি পারবে টাইগাররা?

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar