1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২৭ দিনে ৯ ম্যাচ, ক্লান্ত মেসি পড়লেন নিষেধাজ্ঞায় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

২৭ দিনে ৯ ম্যাচ, ক্লান্ত মেসি পড়লেন নিষেধাজ্ঞায়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩৩ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) অলস্টার গেমে অংশ না নেওয়ায় এক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়েছেন লিওনেল মেসি ও জর্দি আলবা। লিগ কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী অলস্টারে অংশ না নেওয়ায় এফসি চিনচিনাটির বিপক্ষে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই দুই তারকা।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত এমএলএস অলস্টার গেমে মিডিয়া ও সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছিলেন মেসি ও আলবা। তবে শেষ মুহূর্তে তারা জানিয়ে দেন, খেলতে পারবেন না। যদিও তাদের চোট ছিল না বলে নিশ্চিত করেছেন মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো।

ক্লান্তি এবং টানা খেলার ধকল থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। ৩৮ বছর বয়সী মেসি গত ২৭ দিনে ৯টি ম্যাচে পূর্ণ সময় খেলেছেন—এর মধ্যে ক্লাব বিশ্বকাপে চারটি এবং মায়ামির হয়ে পাঁচটি ম্যাচে অংশ নিয়েছেন।

মায়ামি কোচ মাশ্চেরানো বলেন, “এই সময়সূচিতে অলস্টার ম্যাচ আয়োজন খেলোয়াড়দের জন্য চাপের। প্রতি তিন দিনে একাধিক ম্যাচ খেলছে তারা, অথচ বিশ্রামের সুযোগ নেই। ফুটবলের সঙ্গে খেলোয়াড়দের ভারসাম্য রক্ষা করা উচিত।”

এমএলএস কমিশনার ডন গার্বার বিষয়টি নিয়ে বলেন, “মেসি লিগকে ভালোবাসেন। মায়ামির প্রতি তার দায়বদ্ধতা আমি বুঝি। তবে অলস্টার গেম নিয়ে লিগের যে দীর্ঘস্থায়ী নিয়ম, সেটা মানতে বাধ্য হয়েছি। যদিও সিদ্ধান্তটি সহজ ছিল না।”

এই সিদ্ধান্তে বিতর্ক থাকলেও এমএলএস কর্তৃপক্ষ নিয়মের প্রতি অনড় অবস্থান নিয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—ফুটবলে নিয়ম বড়, নাকি খেলোয়াড়?

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar