1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২০ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তাসকিন ফোনে ডেকে নিয়ে এক যুবককে মারধর করেন এবং হুমকি দেন।

জানা গেছে, সোমবার (১৪ জুলাই) রাতে মিরপুর এক নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। এরপর রাতেই ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ থানায় গিয়ে অভিযোগ করেন।

মিরপুর মডেল থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি না হলেও, থানার একটি সূত্র জানিয়েছে, অভিযোগটি সত্য এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, অভিযুক্ত ক্রিকেটার তাসকিন ও অভিযোগকারী সৌরভ আগে বন্ধু ছিলেন।

অভিযোগে বলা হয়েছে, তাসকিন সৌরভকে ফোন করে দেখা করতে বলেন এবং সাক্ষাতের পর তাঁকে কিল-ঘুষি মারেন। এরপর হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।

এ বিষয়ে তাসকিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। তাসকিনের বাবা আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন সাংবাদিকরা।

তাসকিন সর্বশেষ ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar