1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অজিদের প্রথম হোয়াইটওয়াশ জয়, চূর্ণবিচূর্ণ ক্যারিবীয়রা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

অজিদের প্রথম হোয়াইটওয়াশ জয়, চূর্ণবিচূর্ণ ক্যারিবীয়রা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ে পাঁচ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। এই সিরিজ জয় টি-টোয়েন্টি ফরম্যাটে অজিদের প্রথম ৫-০ ব্যবধানে জেতা সিরিজ।

সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়রা শুরুতেই ব্যাকফুটে চলে যায় এবং ১৯.৪ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শিমরন হেটমায়ার ৩১ বলে সর্বোচ্চ ৫২ রান করেন। রাদারফোর্ড করেন ১৭ বলে ৩৫ এবং জেসন হোল্ডার করেন ২০ রান। অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাকিরা বড় অবদান রাখতে ব্যর্থ হন। বেন দ্বারশুইস শিকার করেন ৩ উইকেট, নাথান এলিস ২টি এবং হার্ডি, ম্যাক্সওয়েল, অ্যাবট ও জাম্পা প্রত্যেকে ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অস্ট্রেলিয়ার জন্যও ভালো ছিল না। ২৫ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। তবে মিচেল ওয়েন (১৭ বলে ৩৭), ক্যামেরুন গ্রিন (১৮ বলে ৩২), টিম ডেভিড (৩০) ও অ্যারন হার্ডির (২৮*) কার্যকরী ব্যাটিংয়ে সহজেই জয় নিশ্চিত করে অজিরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলেক হোসেন ৩ উইকেট ও জোসেফ এবং হোল্ডার ২টি করে উইকেট পান, কিন্তু তা যথেষ্ট ছিল না সফরকারীদের রুখে দেওয়ার জন্য।

এই জয় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে বিশ্বকাপকে সামনে রেখে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar