1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৩৫ কেজি বীজ থেকে কোটি টাকার খেজুর সাম্রাজ্য - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

৩৫ কেজি বীজ থেকে কোটি টাকার খেজুর সাম্রাজ্য

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৮২ জন খবরটি পড়েছেন

ভালুকা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের ভালুকায় সৌদি আরব থেকে আনা বীজ দিয়ে খেজুর চাষে সাফল্য পেয়েছেন আবদুল মোতালেব। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত সৌদি খেজুরবাগানে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ফেরেন তিনি। প্রথমে ৭০ শতাংশ জমিতে ২৭৫টি চারা রোপণ করলেও বর্তমানে তাঁর ৭ বিঘা জমির বাগানে ৩ হাজারের বেশি গাছ রয়েছে।

আজোয়া, শুক্কারি, আম্বার, লিপজেল ও মরিয়মসহ নানা জাতের খেজুর এখান থেকে উৎপাদন হচ্ছে। এসব খেজুরের দাম কেজিপ্রতি ৬০০ থেকে ৪,৫০০ টাকা, আর চারা বিক্রি হয় ৫০০ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত। মোতালেবের দাবি, বছরে ৫০ লাখ টাকার বেশি আয় হয় তাঁর বাগান থেকে।

১৮ বছরের গবেষণায় তিনি মাতৃগাছ নির্বাচন করে কেবল ফলনশীল গাছ রেখেছেন। ছেলে মিজানুর রহমানের সঙ্গে মিলে আরও ৮ বিঘা জমিতে ৮,০০০ গাছের নতুন বাগান করেছেন, যার উদ্দেশ্য গুড় উৎপাদন। তাঁদের উদ্ভাবিত নতুন জাত প্রচুর রস দেয় বলে জানা গেছে।

মোতালেবের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে স্থানীয় অনেকেই খেজুর চাষ শুরু করেছেন। আফাজ পাঠান নামে এক উদ্যোক্তা জানান, তিনি চারটি স্থানে ১০ একরের বাগান করে বছরে ২০–৩০ লাখ টাকা আয় করছেন।

ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তার মতে, খেজুরে রোগবালাই কম হলেও সরকারি প্রকল্প থাকলে চাষি আরও উৎসাহিত হবেন। গত বুধবার বাগানটি পরিদর্শনে গিয়ে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ জানান, সৌদি খেজুর চাষের সম্প্রসারণ ও প্রণোদনা নিয়ে কেবিনেট মিটিংয়ে প্রস্তাব তোলা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar