1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিদেশে পাচারকৃত ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে এনবিআর - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বিদেশে পাচারকৃত ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে এনবিআর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬২ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা পাচারের তথ্য উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। চলতি বছরের জানুয়ারি থেকে বিদেশে পরিচালিত অনুসন্ধানে পাঁচটি দেশের সাতটি শহরে এ অর্থে গড়ে তোলা ৩৪৬টি সম্পত্তির সন্ধান মিলেছে।

রোববার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ তথ্য উপস্থাপন করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও সিআইসির মহাপরিচালক আহসান হাবিব।

তদন্তে আরও জানা গেছে, নয়টি দেশে ৩৫২টি পাসপোর্ট অর্থের বিনিময়ে সংগ্রহ করেছে কিছু বাংলাদেশি। এসব দেশের মধ্যে রয়েছে অ্যান্টিগুয়া অ‍্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডমেনিকা, গ্রেনেডা, সেন্ট কিটস অ‍্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মালটা, সেন্ট লুসিয়া ও তুরস্ক।

সিআইসি মহাপরিচালক জানান, অর্থ পাচারে জড়িতরা শেখ হাসিনার আমলে কেন্দ্রীয় ব্যাংকের ডাটাবেজ থেকে অনেক তথ্য গোপন করেছিল। তবে বর্তমানে মুছে ফেলা তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, এটি কেবল অনুসন্ধানের প্রাথমিক ফলাফল, যা ‘টিপ অব দ্য আইসবার্গ’।

বিস্তারিত শোনার পর প্রধান উপদেষ্টা বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে দুদক, সিআইসি ও পুলিশের সিআইডিসহ সব সংস্থাকে যৌথভাবে কাজ করতে হবে। তিনি একে “ভয়াবহ দেশদ্রোহিতা” আখ্যা দিয়ে বলেন, দেশের সম্পদ ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar