1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতীয় কবি নজরুলের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

জাতীয় কবি নজরুলের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার (২৭ আগস্ট)। বিদ্রোহী কবি হিসেবে পরিচিত এই সাহিত্যিককে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি।

১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্ম নেওয়া নজরুল ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৭৭ বছরের জীবনে তিনি মাত্র ২৩ বছর ছিলেন সৃষ্টিশীল, তবে এই সময়ে তার কবিতা, গান, প্রবন্ধ, নাটক ও উপন্যাস বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।

“বিদ্রোহী” কবিতা দিয়ে তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনে আগুন জ্বালিয়েছিলেন নজরুল। এজন্য তাকে গ্রেফতার করা হয় এবং ১৯২৩ সালে আলিপুর কারাগারে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কারাগারে থেকেই তিনি লিখেছিলেন “রাজবন্দীর জবানবন্দী”। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন।

বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১৯৭২ সালে কবিকে ঢাকায় আনা হয় এবং তাকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেয়। ১৯৭৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন এবং একই বছরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।

আজ দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ, দোয়া মাহফিল, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন।

জাতীয় কবি নজরুল ইসলাম তার লেখনী দিয়ে প্রেম, দ্রোহ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা ছড়িয়ে দিয়েছেন, যা আজও প্রজন্মকে অনুপ্রেরণা জোগায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar