1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আর্থিক খাতকে আন্তর্জাতিক মানে নিতে মার্কিন প্রস্তাব - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

আর্থিক খাতকে আন্তর্জাতিক মানে নিতে মার্কিন প্রস্তাব

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৮ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে আটটি সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্প্রতি প্রকাশিত ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্টে এসব প্রস্তাব তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী সরকারের প্রণীত বাজেট কাঠামো বহাল রেখেছে। তবে স্বচ্ছতা বৃদ্ধির জন্য কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও অনলাইনে বাজেট প্রস্তাব ও অনুমোদিত বাজেট প্রকাশ করা হয়েছিল, বছরের শেষ হিসাব নির্ধারিত সময়ে দেওয়া হয়নি। বাজেটে আয়-ব্যয়, ঋণ ও সম্পদ আহরণের তথ্য থাকলেও নির্বাহী বিভাগের ব্যয় আলাদাভাবে প্রদর্শিত হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সর্বোচ্চ নিরীক্ষা সংস্থা পূর্ণাঙ্গ হিসাব যাচাই করতে না পারায় এর স্বাধীনতা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকারি ক্রয় প্রক্রিয়া সম্পর্কেও সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে। তবে প্রাকৃতিক সম্পদ খাতে চুক্তি ও লাইসেন্স প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় ছিল।

প্রতিবেদনে উল্লেখিত আট দফা প্রস্তাবের মধ্যে রয়েছে— বছরের শেষ হিসাব দ্রুত প্রকাশ, বাজেট আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুতকরণ, রাজস্ব আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন, নির্বাহী বিভাগের ব্যয় আলাদাভাবে দেখানো, নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং প্রাকৃতিক সম্পদ ও সরকারি ক্রয়ের তথ্য উন্মুক্তকরণ।

অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই প্রাকৃতিক সম্পদ আহরণের কার্যক্রম উন্মুক্তভাবে সম্পন্ন করেছে এবং সরাসরি ক্রয়পদ্ধতি স্থগিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar