1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেব্রুয়ারির নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে ৫০টিরও বেশি দল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ফেব্রুয়ারির নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে ৫০টিরও বেশি দল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ জন খবরটি পড়েছেন

জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া তাঁর এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভাষণে নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ স্পষ্টভাবে উঠে এসেছে। তিনি এটিকে ‘জোরালো’ অভিব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন। জামায়াতে ইসলামী নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানান, ফেব্রুয়ারির নির্বাচনে তাদের আপত্তি নেই, তবে এর আগে জুলাই চার্টার বাস্তবায়ন ও পিআর পদ্ধতি চালুর দাবি পূরণ করতে হবে। এনসিপির শীর্ষ নেতা আখতার হোসেনও একই মত দেন। তাঁর মতে, শুধু নির্বাচন নয়, তার আগে সুষ্ঠু পরিবেশ তৈরিই বড় চ্যালেঞ্জ।

রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ মনে করেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। এরই মধ্যে বিএনপি আসনভিত্তিক জরিপ করছে, যদিও প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদ প্রার্থী ঘোষণা করেছে। এনসিপি অর্ধশত প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে।

বর্তমানে ইসির নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দলসহ নতুন নিবন্ধন পাওয়া আরও কয়েকটি দল নির্বাচনে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে, আন্তর্জাতিক মহলে দেওয়া এ ঘোষণার ফলে আস্থা সংকট কাটিয়ে গণতন্ত্র আরও এগিয়ে যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar