1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেসবুক পোস্টে প্রেসিডেন্টকে অপমানঃ তিউনিসিয়ায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

ফেসবুক পোস্টে প্রেসিডেন্টকে অপমানঃ তিউনিসিয়ায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

তিউনিসিয়ার একটি আদালত প্রেসিডেন্ট কাইস সাঈদকে উদ্দেশ্য করে ফেসবুকে অপমানজনক মন্তব্য করার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। শুক্রবার আসামির আইনজীবী ও একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানবাধিকার কর্মীরা ওই ব্যক্তির নাম সাবের শুশান (৫১) বলে শনাক্ত করেছেন। তার আইনজীবী উসামা বুতেলজা বলেন, শুশানকে ভুয়া তথ্য প্রচার, প্রেসিডেন্ট ও বিচার বিভাগের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য এবং উসকানিমূলক পোস্টের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। নাবেউল শহরের আদালত বুধবার এ রায় ঘোষণা করে।

আইনজীবী জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। তিনি আরও বলেন, জানুয়ারি ২০২৪ সালে তার মক্কেলকে আটক করা হয়েছিল, তবে ফেসবুক পোস্টগুলোর সঠিক বিষয়বস্তু পরিষ্কার নয়।

প্যারিসভিত্তিক মানবাধিকার সংগঠন সিআরএলডিএইচটি এ রায়কে ‘গুরুতর নজির’ আখ্যা দিয়ে বলেছে, তিউনিসিয়া এখন মানবাধিকার লঙ্ঘনের নজিরবিহীন স্তরে পৌঁছেছে। সংগঠনটি শুশানের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।

তিউনিসিয়ার আইনে বলা আছে—রাষ্ট্র কাঠামো পরিবর্তন বা নাগরিকদের অস্ত্রধারণে উসকানি দিয়ে বিশৃঙ্খলা বা সহিংসতা সৃষ্টি করলে মৃত্যুদণ্ড দেওয়া যায়। তবে ১৯৯১ সালের পর থেকে দেশটিতে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

২০১৯ সালে কাইস সাঈদ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০২১ সালে ব্যাপক ক্ষমতা দখল করেন। এরপর থেকে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে আসছে যে দেশটিতে স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar