1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৩ মাসের বিশেষ কর্মসূচি ঘোষণা করল সোনালী ব্যাংক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

৩ মাসের বিশেষ কর্মসূচি ঘোষণা করল সোনালী ব্যাংক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে তিন মাসের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে সোনালী ব্যাংক পিএলসি। সব সূচকে অগ্রগতি ও লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণে জোর দিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ প্রেক্ষিতে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান।

তিনি ২ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৯০ দিনের এই বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের দিকনির্দেশনা প্রদান করেন এবং তা বাস্তবায়নে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. শওকত আলী খান কর্মসূচির মাধ্যমে রেমিট্যান্স বা প্রবাসী আয় আহরণ, আমানত সংগ্রহ, রপ্তানি বাণিজ্য, পরিবেশবান্ধব ব্যাংকিং, খেলাপি ঋণ আদায় এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নসহ সব সূচকে অগ্রগতি অর্জনে সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশনা দেন।

এ ক্ষেত্রে সাফল্য অর্জনের বিপরীতে তিনি পুরস্কার প্রদানেরও ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে গত ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত ১০০ দিনের বিশেষ কর্মসূচি পালন করে সোনালী ব্যাংক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar