বিডিটেলিগ্রাফ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলনকে ‘রাজনৈতিক ছলনা’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতের ঘোষিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন’ মূলত ঐকমত্য কমিশনের সংস্কার কার্যক্রমকে বিপথে নেওয়ার কৌশল ছিল।
নাহিদ ইসলামের ভাষায়, এই আন্দোলনের লক্ষ্য ছিল জাতীয় সংলাপকে জনগণের গণআন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের প্রশ্ন থেকে সরিয়ে দেওয়া।
তিনি আরও বলেন, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক একটি উচ্চকক্ষ গঠনের দাবি ছিল সাংবিধানিক নিরাপত্তার অংশ এবং জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই ছিল জাতীয় ঐক্যের লক্ষ্য।