1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধে যাচ্ছে খামারিরা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধে যাচ্ছে খামারিরা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩১১ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কর্পোরেট সিন্ডিকেটের প্রভাব ও সরকারের নীরবতার প্রতিবাদে ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী শনিবার (১ নভেম্বর) থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, কর্পোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া দৌরাত্ম্যে দেশের পোলট্রি খাত ধ্বংসের মুখে পড়েছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মধ্যে রয়েছে, যার মধ্যে ৪০ শতাংশ নারী ও ৬০ শতাংশ শিক্ষিত বেকার যুবক।

বিপিএ অভিযোগ করেছে, আন্তর্জাতিক বাজারে ফিড তৈরির কাঁচামাল—সয়াবিন মিল, ভুট্টা, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন প্রিমিক্সের দাম টানা তিন বছর ধরে কমলেও দেশে উল্টো তা বাড়ছে। কয়েকটি কর্পোরেট সিন্ডিকেট ফিডের বাজার নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে বলে দাবি সংগঠনটির।

বিবৃতিতে বলা হয়েছে, এই অস্থিতিশীল বাজারে প্রান্তিক খামারিরা প্রতিদিন ক্ষতির মুখে পড়ছেন এবং পোলট্রি খাত এখন অস্তিত্ব সংকটে।

এই পরিস্থিতি থেকে উত্তরণে সংগঠনটি সাত দফা দাবি জানিয়েছে—
কর্পোরেট সিন্ডিকেট ভেঙে সরকারি হস্তক্ষেপে ফিড, বাচ্চা ও ওষুধের দাম নির্ধারণ, প্রান্তিক খামারিদের নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্তি, বাজারে নিয়মিত অডিট ও প্রকাশযোগ্য প্রতিবেদন ব্যবস্থা চালু, উৎপাদন ব্যয়ের সঙ্গে ১০% লাভ যুক্ত করে ডিম-মুরগির ন্যায্য দাম নির্ধারণ এবং ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা ও ঋণ সুবিধা প্রদানসহ প্রশাসনিক সংস্কার।

বিপিএ সতর্ক করেছে, দাবি আদায়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে তারা পর্যায়ক্রমে সারা দেশের উৎপাদন কার্যক্রম বন্ধ করবে।

সূত্র: দৈনিক যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar