1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চেকে ‘Only’ না লিখলে খালি হাতেও হারাতে পারেন লাখ টাকা! - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

চেকে ‘Only’ না লিখলে খালি হাতেও হারাতে পারেন লাখ টাকা!

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০৪ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নগদের পরিবর্তে নিরাপদ লেনদেনের জন্য চেক বা অনলাইন পেমেন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছেন অর্থ বিশেষজ্ঞরা। এতে যেমন লেনদেনের লিখিত প্রমাণ থাকে, তেমনি কর কর্তৃপক্ষের কাছেও তথ্য স্বচ্ছ থাকে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—চেক লেখার সময় টাকার অঙ্কের পাশে ‘Only’ শব্দটি না লিখলে প্রতারণার ঝুঁকি থেকে যায়। অনেক সময় অসাধু ব্যক্তিরা চেকে ঘষামাজা করে বা অতিরিক্ত শব্দ যোগ করে টাকার পরিমাণ বাড়িয়ে নিতে পারে।

বিশেষজ্ঞদের ব্যাখ্যায়, চেকের অঙ্কের পর ‘Only’ লেখা থাকলে সেখানে আর কোনো শব্দ বা সংখ্যা যোগ করা সম্ভব হয় না। যেমন “Twenty Five Thousand Only” লেখলে কেউ অতিরিক্ত যোগ করতে পারবে না, কিন্তু “Twenty Five Thousand” লিখলে সহজেই “and Fifty” যোগ করা যেতে পারে।

চেক লেখার সময় আরও কিছু সতর্কতা মানার পরামর্শ দিয়েছেন তারা। যেমন—চেকের পেছনে নিজের অ্যাকাউন্ট ও ফোন নম্বর লেখা, ব্যাংকে জমা দেওয়ার পর রসিদ সংরক্ষণ করা, পরিষ্কার ও শুকনো কালি ব্যবহার করা এবং তারিখ ও নাম লেখায় ভুল না করা।

বিশেষজ্ঞদের মতে, সামান্য সতর্কতা বড় আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে পারে। তাই চেক লেখার সময় টাকার অঙ্কের পাশে ‘Only’ লেখা একেবারেই জরুরি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar