জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে ১৪ থেকে ২০তম গ্রেডে ৬ ক্যাটাগরির পদে ১৭১ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা এ নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদন ৩০ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম;১. পদের নাম: পরিসংখ্যানবিদ;
পদসংখ্যা: ৫টি;বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;পদসংখ্যা: ১৫টি;বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৩. পদের নাম: স্বাস্থ্য সহকারী;পদসংখ্যা: ১৩৪টি;বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৪. পদের নাম: স্টোরকিপার;পদসংখ্যা: ৪টি;বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৫. পদের নাম: গাড়িচালক;পদসংখ্যা: ৩টি;বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৬. পদের নাম: অফিস সহায়ক;পদসংখ্যা: ১০টি;বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৯ অক্টোবর ২০২৫ তারিখে);আবেদন যেভাবে—আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১৯ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা; আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।