1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিন ধাপে কার্যকর হবে নবম পে-স্কেল: বেতন বাড়বে সর্বোচ্চ ১৪২ শতাংশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

তিন ধাপে কার্যকর হবে নবম পে-স্কেল: বেতন বাড়বে সর্বোচ্চ ১৪২ শতাংশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (৩১ আগস্ট), রাত ৯টা ৩০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। দেশের সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজেটের ওপর চাপ কমাতে দুই অর্থবছরে মোট তিন ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার।

নতুন পে-স্কেল অনুযায়ী সর্বোচ্চ ১৪২ ও সর্বনিম্ন ১০০ শতাংশ বেতন বাড়বে। এতে গ্রেড-১-এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের জন্য ২০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে প্রথম ধাপের ৩০ শতাংশ, আগামী বছরের জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপে ৩৫ শতাংশ এবং পরবর্তী অর্থবছরের জুলাই ও জানুয়ারিতে অবশিষ্ট অংশ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

অর্থ বিভাগের সূত্র জানায়, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নবম পে-স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের লক্ষ্য রয়েছে সরকারের। সবকিছু ঠিক থাকলে অক্টোবর মাস থেকে কর্মকর্তা-কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। গেজেট প্রকাশে দেরি হলেও নতুন বেতন কাঠামোটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। এর ফলে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া অর্থ পরবর্তী সময়ে সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতেই ধাপে ধাপে বাস্তবায়নের এই কৌশল গ্রহণ করেছে সরকার।

সচিব কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদনে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। কমিশনের মূল সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন না করে সরকারের আর্থিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হচ্ছে।

বর্তমানে মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি প্রয়োজনীয় যাচাই ও পর্যালোচনার (ভেটিং) জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রজ্ঞাপন জারির চূড়ান্ত পথ উন্মুক্ত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar