জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ব্র্যান্ড প্রমোটার (বিপি)’ পদে কর্মী নিয়োগে ৮ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আবেদন ৮ নভেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড;
পদের নাম: ব্র্যান্ড প্রমোটার (বিপি);
পদসংখ্যা: নির্ধারিত নয়; চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১৪,০০০ টাকা (মূল বেতন);
অন্যান্য সুযোগ-সুবিধা: মোটরসাইকেল ভাতা ২,৫০০ টাকা, উৎসব ভাতা, সেলস ইনসেন্টিভ, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে;কর্মস্থল: ভোলার চরফ্যাশন, শশিভূষণ, লালমোহন, বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও ভোলা সদরসহ বিভিন্ন স্থানে;
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে;
আবেদনের যোগ্যতা: এসএসসি পাস হতে হবে;
আবেদন যেভাবে—আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ নভেম্বর ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।