1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের আফিয়ার পাশে তারেক রহমান: নতুন ঘর ও শিক্ষার দায়িত্ব নিলেন - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

যশোরের আফিয়ার পাশে তারেক রহমান: নতুন ঘর ও শিক্ষার দায়িত্ব নিলেন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

যশোর প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে গায়ের রংয়ের কারণে পিতার ফেলে যাওয়া শিশু আফিয়ার দুর্দশার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শিশুটির লেখাপড়ার পূর্ণ দায়িত্ব নেওয়ার পাশাপাশি আগামী দশ দিনের মধ্যে তাদের জন্য নতুন ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার সকালে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানাবাড়িতে গিয়ে এ বার্তা পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

অমিত জানান, আফিয়ার মানবেতর জীবনের দৃশ্য ভাইরাল হওয়ার পরই বিষয়টি তারেক রহমানের নজরে আসে এবং তিনি দ্রুত সহায়তা দিতে নির্দেশ দেন। তিনি বলেন, ঘর নির্মাণের কাজ দশ দিনের মধ্যেই শুরু হবে এবং শিক্ষার পুরো ব্যয়ভার দলীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি আফিয়ার বাবাকে পরিবারে ফেরানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

অমিত আরও জানান, আফিয়া বিরল এক জেনেটিক ডিজঅর্ডারে ভুগছে—এ ধরনের সমস্যা লাখে একজনের হয়। তার মতে, শিক্ষার অভাব ও অজ্ঞতার কারণে পরিবারে ভুল ধারণা তৈরি হয়েছে।

এদিকে সহায়তার ঘোষণা পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফিয়ার মা মনিরা খাতুন। তিনি বলেন, কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar