1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান মেয়র ভাইস চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান মেয়র ভাইস চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৭৯ জন খবরটি পড়েছেন
বিপুল ফারাজী


বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি । যশোরের বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ভাইস চেয়ারম্যানসহ ২১ জন আওয়ামীলীগ নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে মামলা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তরফ মাহমুদপুর গ্রামের মৃত সরোয়ার খানের ছেলে সেলিম খান বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি করেন।

মামলায় বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, ১৬ নভেম্বর রাত আট থেকে সাড়ে আটটার মধ্যে আসামীরা যশোর – নড়াইল সড়কের আকবার আলী দাখিল মাদরাসার সামনে রাস্তার উপর বর্তমান সরকার উৎখাতসহ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংগঠনের উদ্দেশ্যে মশাল মিছিলসহ জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনগনের মাঝে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে চলন্ত গাড়ীতে ,ইট পাটকেল নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে।

আসামীরা হলেন, সাবেক এমপি পুত্র যুবলীগের উপজেলা যুগ্ম আহবায়ক রাজিব কুমার রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী, সাবেক মেয়র কামরুজ্জামান বাচ্চু, সাবেক যুবলীগ নেতা কামরুজ্জামান লিটন, ছাত্রলীগ সভাপতি বায়জীদ হোসেন, সাজ্জাদ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন,ইউপি সদস্য শেখ সাদেকুর রহমান, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আইয়ুব সরদারের ছেলে আদিল হোসেন, ক্ষেত্রপালা গ্রামের ইউসুপ বিশ্বাসের ছেলে সেলিম রেজা, ধলগ্রামের কমল হোসেন,আব্দুলবাড়ীয়া গ্রামের
জাহিদ হোসেনের ছেলে নাহিদ হাসান, দোহাকুলার আজিজুর রহমানের ছেলে রানা, চেচুয়াখোলা গ্রামের আব্দুর রমিদের ছেলে টিপু সুলতান,জামদিয়ার ঠাকুর পাড়ার গনেশ চক্রবর্তীর ছেলে পল্লব চক্রবর্তী, মহিরণ পৌর সভার আফজাল হোসেন সঞ্জিব, সাদ্দাম হোসেন টুলু, কৃষ্ণনগর গ্রামের সোনাউল্লাহ ছেলে আমিনুর রহমান, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ভুট্ট গাজী, সমির মোল্যার ছেলে ইনামুল মোল্যা, আফসার মোল্যার ছেলে মনির।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, সন্ত্রাস বিরোধ আইনে ২১ জনের নামে থানায় মামলা হয়েছে। এ মামলায় ক্ষেত্রপালা গ্রামের সেলিম রেজাকে গ্রেফতার করে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar