বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাঘারপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ডিসেম্বর) বিকেলে ডিগ্রী কলেজ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ও পৌর বিএনপি এ মাহফিলের আয়োজন করে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এসময় বক্তব্য রাখেন, যশোর -৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম সৌদি, পৌর বিএনপি নেতা নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক হিরু আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি মশিউল আযম, সাধারন সম্পাদক এমএ মানিক, ছাত্র দলের আহবায়ক নাফিজ ইকবাল ইছা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রীই নন, দেশের একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক। তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা আমাদের দায়িত্ব। আমরা তাঁর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করি। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতি মহিবুল্লাহ হাবিবী। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।