1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের ৬ আসনে বিএনপি জামাতসহ ৩২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

যশোরের ৬ আসনে বিএনপি জামাতসহ ৩২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার বিকালে সাড়ে ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন।

যশোর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আশেক হাসান জানান, অদ্যবধি যশোর ৬টি আসনে ৩২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। একটি শান্তিপূর্ণ নির্বাচনী সম্পন্ন করতে সবধরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। আচরণ বিধি প্রতিপালনে কঠোরভাবে কাজ করছে মাঠে নিয়োজিত ম্যাজিস্ট্রেটগণ, তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী ও সীমান্তে বিজিবিকে সর্তক অবস্থানে রাখা হয়েছে।

জেলা রির্টানিং কার্যালয়ের তথ্য মতে-

যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের বকতিয়ার রহমান, বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, স্বতন্ত্র শাহজাহান আলী গোলদার।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির সাবিরা সুলতানা, ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী, স্বতন্ত্র মেহেদী হাসান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, বিএনএফের শামসুল হক, বিএনপির ইমরান হাসান সামাদ, স্বতন্ত্র জহুরুল ইসলাম, মিজানুর রহমান, বিএনপির মোহাম্মদ ইসহক।

যশোর-৩ (সদর) আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, জামায়াতে ইসলামীর আব্দুল কাদের ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শোয়াইব হোসেন।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে বিএনপি মনোনীত টিএস আইয়ুব, জামায়াতে ইসলামীর গোলাম রসুল, ইসলামী আন্দোলনের বায়জীদ হোসাইন, খেলাফত মজলিস আশেক এলাহী, স্বতন্ত্র হিসেবে মতিয়ার রহমান ফারাজী, এম মাসুদ আহমেদ, আব্দুল হাই মনা, ফারহান সাজিদ।

যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির শহীদ ইকবাল হোসেন, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, স্বতন্ত্র কামরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়নাল আবেদীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রশীদ আহম্মদ।

যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতে ইসলামীর মোক্তার আলী, ইসলামী আন্দোলন শহিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar