1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আওয়ামী লীগ না থাকায় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাহীন বললেন মেজর (অব.) হাফিজ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

আওয়ামী লীগ না থাকায় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাহীন বললেন মেজর (অব.) হাফিজ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ ডেস্ক | বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, এবারের নির্বাচন তার কাছে প্রকৃত অর্থে প্রতিযোগিতামূলক মনে হচ্ছে না। তার মতে, নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় পরিচিত প্রতিপক্ষের অভাব দেখা দিয়েছে। অনেক প্রার্থী মাঠে নেমেছেন, যাদের নাম বা পরিচয় সাধারণ মানুষ তেমনভাবে জানে না। আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীদের সবাই চিনত, কিন্তু এবার সেই চিত্র অনুপস্থিত। আওয়ামী লীগ মাঠে না থাকায় এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে অনেক নতুন মুখ নির্বাচনে অংশ নিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ভোলার লালমোহনে নিজের বাসভবনে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, বর্তমানে অনেকের লক্ষ্য উচ্চকক্ষের নির্বাচন, যেখানে এক লাখ ভোট পেলেই নির্বাচিত হওয়া সম্ভব। তার মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চকক্ষ একটি অপ্রয়োজনীয় বিলাসিতা, যার বাস্তব কোনো প্রয়োজন নেই।

তিনি অভিযোগ করে বলেন, সাধারণ মানুষ চাইলেও প্রকৃত অর্থে গণভোট দিতে পারবে না। সরকারের প্রস্তাবনায় জনগণের সামনে চারটি প্রশ্ন রাখা হয়েছে, যেখানে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’ বলার সুযোগ রয়েছে; মতামত ব্যাখ্যা বা বিস্তারিত উত্তর দেওয়ার সুযোগ রাখা হয়নি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বাহিনী এখনো পুরোপুরি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়েছে। তার দাবি, বাহিনীতে কোনো মৌলিক পরিবর্তন হয়নি এবং অধিকাংশ পুলিশ সদস্য এখনো শেখ হাসিনার সময়কার কাঠামোর অংশ।

তিনি বলেন, যদি তাকে দায়িত্ব দেওয়া হতো, তাহলে দেড় বছরের মধ্যেই তিনি ৪০ হাজার সদস্যের একটি শক্তিশালী ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে পারতেন।

#আরএ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar