1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতীয় নির্বাচন ঘিরে যান চলাচলে বিধিনিষেধ জারি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় নির্বাচন ঘিরে যান চলাচলে বিধিনিষেধ জারি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ রিপোর্ট | ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যান চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নির্বাচনকালীন সময়ে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে কমিশন।

মঙ্গলবার (২৭ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ভোটগ্রহণের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চিঠিতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন সারাদেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের গাড়ি, অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষক এবং সংবাদমাধ্যমের যানবাহন। পাশাপাশি স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় ব্যবহৃত গাড়ি, বিমানবন্দরগামী যাত্রী পরিবহনকারী যান, দূরপাল্লার বাস এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদিত একটি করে গাড়ি চলাচলের সুযোগ পাবে। বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত টেলিকম প্রতিষ্ঠানের যানবাহনও এই ছাড়ের আওতায় থাকবে।

এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং আন্তঃজেলা যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে জানানো হয়েছে। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার চাইলে অতিরিক্ত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা পাবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

#আরএ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar