1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর-৪ আসনে (বাঘারপাড়া-অভয়নগর) বিজয়ী জামায়াতের অধ্যাপক গোলাম রসুল - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

যশোর-৪ আসনে (বাঘারপাড়া-অভয়নগর) বিজয়ী জামায়াতের অধ্যাপক গোলাম রসুল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে অভাবনীয় জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। শুক্রবার ভোরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে ৩৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

সকাল থেকেই এই আসনে দুই প্রধান জোটের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দাপটই স্পষ্ট হয়েছে।

নির্বাচন কমিশনের ১৪৮টি কেন্দ্রের চূড়ান্ত গণনায় দেখা গেছে, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল পেয়েছেন ১,৫৮,২০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজী (ধানের শীষ) পেয়েছেন ১,২২,০৪৭ ভোট। অর্থাৎ, ৩৬,১৫৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা অধ্যাপক গোলাম রসুল।

বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে শুরু থেকেই এক ধরণের স্নায়ুযুদ্ধ চলছিল। তবে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই সংসদীয় রাজনীতিতে পা রাখছেন গোলাম রসুল।

বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অধ্যাপক গোলাম রসুল তাঁর প্রাথমিক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এই বিজয় বাঘারপাড়া ও অভয়নগরবাসীর নীতির বিজয়। আমি দল-মত নির্বিশেষে এই এলাকার অবহেলিত জনপদের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।”

অন্যদিকে, পরাজয় বরণ করলেও বিএনপি প্রার্থী মতিয়ার রহমান ফারাজী ভোটারদের রায়ের প্রতি সম্মান জানিয়েছেন। ফলাফল ঘোষণার পর জামায়াত সমর্থকদের মধ্যে উল্লাস দেখা গেলেও কেন্দ্রীয় নির্দেশনা মেনে তাঁরা কোনো আনুষ্ঠানিক বিজয় মিছিল বের করেননি।

এই আসনে জাতীয় পার্টির মোঃ জহুরুল হক এবং ইসলামী আন্দোলনের বায়েজীদ হোসাইনসহ আরও ৪ জন প্রার্থী লড়াই করলেও তাঁরা ভোটের অংকে অনেক পিছিয়ে ছিলেন। মূলত জামায়াত ও বিএনপির মধ্যকার দ্বিমুখী লড়াইয়েই নির্ধারিত হয়েছে এই আসনের চূড়ান্ত ভাগ্য।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar