1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বৈশাখী বোনাস’ নামে প্রতারণা, ভুয়া লিংকে তথ্য দিলে হতে পারে বিপদ - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

বৈশাখী বোনাস’ নামে প্রতারণা, ভুয়া লিংকে তথ্য দিলে হতে পারে বিপদ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পহেলা বৈশাখ উপলক্ষে সরকার নাগরিকদের ২৫০০ টাকা ‘বৈশাখী বোনাস’ দিচ্ছে—এমন দাবি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে দেখা গেছে, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া ওয়েবসাইট তৈরি করে অর্থ প্রদানের প্রলোভন দেখানো হচ্ছে।

অনলাইনে প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হয়, একটি নির্দিষ্ট আবেদন লিংকে রেজিস্ট্রেশন করলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ২৫০০ টাকা পাওয়া যাবে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকার কর্তৃক এ ধরনের কোনো অর্থ সহায়তা বা বোনাস প্রদানের ঘোষণা দেওয়া হয়নি।

অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করলে ‘বৈশাখী উপহার ও ভাতা ২০২৬’ শিরোনামের একটি পেজ দেখা যায়, যেখানে অনলাইনে আবেদন করলে প্রতিটি পরিবার ২৫০০ টাকা পাবে বলে উল্লেখ করা হয়। সেখানে ব্যবহারকারীদের একটি বাটনে ক্লিক করে ফরম পূরণ করতে বলা হয়, যেখানে মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিতে হয়। পরে রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ২৪ ঘণ্টার মধ্যে অর্থ পাওয়ার আশ্বাস দেওয়া হয়।

কিন্তু লিংকে ক্লিক করলে কোনো বৈধ আবেদন ফরম পাওয়া যায় না। বরং ব্যবহারকারীকে সরাসরি “luckydraw” নামের একটি বেটিং সাইটের ইন্টারফেস বা বিজ্ঞাপনে নিয়ে যাওয়া হয়। এ ধরনের সাইট সাধারণত ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ‘Free Money’ বা উচ্চমূল্যের ‘Welcome Bonus’ এর প্রলোভন দেখায়। তবে বাস্তবে অর্থ উত্তোলনের ক্ষেত্রে নানা শর্ত দেওয়া হতে পারে, যেমন নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়া বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা।

আরও অনুসন্ধানে দেখা যায়, সংশ্লিষ্ট ওয়েবসাইটটির ডোমেইন নাম incomebd.online, যা সরকারি ওয়েবসাইটের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণত সরকার কর্তৃক ঋণ, ভাতা, অনুদান বা আর্থিক সহায়তা সংক্রান্ত তথ্য ‘.gov.bd’ যুক্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ডোমেইন যাচাইকারী প্ল্যাটফর্ম whois.com-এর মাধ্যমে দেখা যায়, incomebd.online ডোমেইনটি মাত্র তিন দিন আগে নিবন্ধিত হয়েছে।

এছাড়া ‘Dr Zubaida Rahman’ নামের একটি ফেসবুক পেজ থেকে দাবিটি প্রচার করা হয়েছে, তবে পেজটির পূর্ববর্তী কার্যক্রম বা গ্রহণযোগ্যতার কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে দেশের মূলধারার গণমাধ্যম, প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা সরকারি কোনো অফিসিয়াল ওয়েবসাইটে পহেলা বৈশাখ উপলক্ষে এ ধরনের আর্থিক সহায়তা বা বোনাস ঘোষণার কোনো তথ্য পাওয়া যায়নি।

ফ্যাক্টচেককারীরা সতর্ক করে বলেছেন, এ ধরনের প্রতারণামূলক লিংকের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক, ব্যক্তিগত তথ্য চুরি এবং পরবর্তী সময়ে ব্ল্যাকমেইলের মতো ঘটনাও ঘটতে পারে।

সুতরাং, পহেলা বৈশাখ উপলক্ষে সরকার ২৫০০ টাকা প্রদান করছে—ইন্টারনেটে প্রচারিত এ তথ্যটি মিথ্যা ও ভিত্তিহীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar