1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে মোটর সাইকেলের ধাক্কায় গৃহবধু নিহত - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

দৌলতপুরে মোটর সাইকেলের ধাক্কায় গৃহবধু নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০৯ জন খবরটি পড়েছেন
দৌলতপুর থানা -বিডিটেলিগ্রাফ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুরের কুষ্টিয়া-প্রাগপুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। বৃহস্পতিবার (২এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় ঐ গৃহবধু এ দুর্ঘটনার শিকার হন।

নিহত মর্জিনা খাতুন হোসেনাবাদ আখ সেন্টার পাড়া এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের একটি দোকান থেকে গৃহস্থালী জিনিসপত্র কিনে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তারাগুনিয়া এলাকা থেকে দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কা
লেগে মর্জিনা খাতুন রাস্তায় পড়ে যান এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দ্রুত গতির ঐ মোটর সাইকেল চালকের পরিচয় জানা গেছে। তার নাম আলিফ হোসেন। সে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়ি এলাকার জামাত আলীর ছেলে। দুর্ঘটনার পর সে পালিয়ে গেছে।

দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি স্বজনদের
কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar