1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাচাদের লাঠিপেটায় নিহত ভাতিজা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

চাচাদের লাঠিপেটায় নিহত ভাতিজা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১২৭ জন খবরটি পড়েছেন

লালমনিরহাট সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় আখতারুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চাচাদের মারধরে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ শুক্রবার সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় জমি ও বসতবাড়ি নিয়ে আখতারুজ্জামানের সঙ্গে তার চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে অভিযুক্তরা লাঠি দিয়ে আখতারুজ্জামানের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।

নিহতের স্ত্রী লুনা বেগম অভিযোগ করেন, হামলার পর তার স্বামীকে হাসপাতালে নিতেও বাধা দেওয়া হয়েছিল। সময়মতো চিকিৎসা পেলে হয়তো তার স্বামী বেঁচে যেতেন বলে তিনি দাবি করেন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের একজন আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar