1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রিজার্ভ বাজারে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৬ মাদকসেবী আটক - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

রিজার্ভ বাজারে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৬ মাদকসেবী আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৫২ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং এবং কিশোর গ্যাং কালচার দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়ের কঠোর দিক-নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০:১৫ মিনিটে রিজার্ভ বাজারের ‘হোটেল হিল এড্রেস’-এ হানা দেয় পুলিশ।

অভিযানে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ৬ জনকে আটক করা হয়। তারা হলেন -১. সোহেল চাকমা (২০), ২. জুয়েল চাকমা (২৪), ৩. জকেশ তালুকদার (২৩), ৪. মিতুশ চাকমা (২০), ৫. জেংশন চাকমা (২২) ও ৬. মো: মাহবুব আলম (২৫)।

অভিযান পরবর্তী সময়ে পুলিশ সদস্যরা স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এসময় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।

রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলায় মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরণের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar