নিজস্ব প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত একটি ঘটনায় নতুন মোড় এসেছে, যেখানে এক ইমামের মেয়ে প্রকাশ্যে এসে দাবি করেছেন, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছিল এবং জোরপূর্বক বিয়ের নাটক সাজানো হয়।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ অনুযায়ী, অপহরণকারীরা ছুরি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে বাড়ি থেকে তুলে নেয়। এ সময় তার বাবার বুকে পিস্তল ঠেকিয়ে এবং ছোট ভাইকে হত্যার হুমকি দিয়ে তাকে বিভিন্ন নথিতে স্বাক্ষর করাতে বাধ্য করা হয়।
তিনি জানান, অপহরণের পর প্রথমে তাকে একটি বন্ধুর বাসায় নেওয়া হয়। পরে সেখান থেকে একটি রিসোর্টে এবং এরপর রাতের দিকে অন্য একটি স্থানে স্থানান্তর করা হয়। তার দাবি, ওই স্থানেই সোহান ও তার সহযোগীরা মিলে একটি বিয়ের নাটক সাজায়। এ ঘটনায় উপস্থিত কাজি বা হুজুরদের পরিচয় নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
তরুণী আরও বলেন, এর আগে তিনি গণমাধ্যম বা থানায় যে বক্তব্য দিয়েছিলেন, সেগুলো ছিল ভয় ও চাপে দেওয়া। তাকে বলা হয়েছিল, অপহরণকারীদের পক্ষে কথা না বললে তার বাবাকে হত্যা করা হবে।
তিনি আরও দাবি করেন, অপহরণের সময় অভিযুক্তদের কাছে ছুরি ও আগ্নেয়াস্ত্র ছিল এবং এমনকি রিকশাচালককেও ভয় দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়।