1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় উপজেলা পরিষদের গেটে ‘খুনি হাসিনা’ কেটে ‘জয় বাংলা’ লিখে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বাঘারপাড়ায় উপজেলা পরিষদের গেটে ‘খুনি হাসিনা’ কেটে ‘জয় বাংলা’ লিখে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের মুল গেটে ‘খুনি হাসিনা’ ও ‘হাসিনা ভুয়া’ লেখা মুছে ‘জয় বাংলা’ লিখে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সোমবার রাতের কোনো এক সময় ছাত্রলীগের সদস্যরা হেলমেট মাথায় দিয়ে এ কাজ করে চলে যায়।

এ বিষয়ে ছাত্রলীগের এক নেতা ফেসবুকে একটি পোষ্ট দিয়েছেন যা ভাইরাল হয়ে পড়ে। তবে এ বিষয়ে কিছু জানেন না উপজেলা পরিষদের দয়িত্বপ্রাপ্তরা।

জানা গেছে, গত ৫আগষ্ট সরকার পতনের দিন বিকেলে উপজেলার জুলাই যোদ্ধারা উপজেলা পরিষদের প্রধান গেটের দক্ষিণ পাশে লাল কালি দিয়ে ‘খুনি হাসিনা’ এবং উত্তর পাশে ‘হাসিনা ভুয়া’ লিখে দেন। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও এ লেখা দুটি অক্ষত ছিলো। গত সোমবার গভীর রাতে ছাত্রলীগের নেতারা গেটের দুই পাশের ‘হাসিনা’ শব্দটি অপরিবর্তিত রেখে ‘ভুয়া’ ও ‘খুনি’ লেখা কেটে তার উপর দিয়ে কালো কালিতে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে পৌরসভার বিভিন্ন চায়ের দোকানে আলোচনা হলেও ঘটনার সাথে জড়িত কারা তা জানেন না কেউ। তবে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক এমডি সাগর হুসাইন সাগর তার ফেসবুক পেজে একটি পোষ্ট দিয়ে এর দায় স্বীকার করেছেন। এতে তিনি লিখেছেন, ‘যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজীর নির্দেশনায় এবং বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন ভাইয়ের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলা পরিষদ গেটে দীর্ঘদিন ধরে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কুরুচিপূর্ণ মন্তব্য অপসারন করা হয়েছে। তার পরিবর্তে স্থাপন করা হয়েছে আমাদের প্রাণের স্লোগান “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”।’

এখানে এমডি সাগর একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে একজন হেলমেট পরে রং স্প্রে করে ভুয়া ও খুনি শব্দদুটি কেটে জয় বাংলা লিখছেন এবং অন্য একজন তাকে নির্দেশনা দিচ্ছেন।

এ পোষ্টটি আবার যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী তার নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।

বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটানর সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি এবং এ বিষয়ে তদন্ত চলছে’।

উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানান,‘এ বিষয়ে কেউ আমি এখনো অবগত নই’।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar