1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বঙ্গবন্ধু থেকে খালেদা জিয়া: দলমত ভুলে সব রাষ্ট্রনায়কের প্রশংসায় তারেক রহমান - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

বঙ্গবন্ধু থেকে খালেদা জিয়া: দলমত ভুলে সব রাষ্ট্রনায়কের প্রশংসায় তারেক রহমান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রনায়কদের গুরুত্বপূর্ণ কাজের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আমজনতা দলের সচিব তারেক রহমান। বুধবার রাতে নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত সবার উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরেন।

তারেক রহমান তার পোস্টে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ১৯৭২ সালের মধ্যেই ভারতীয় বাহিনী প্রত্যাহারে বঙ্গবন্ধুর উদ্যোগ ছিল অত্যন্ত বলিষ্ঠ। পাশাপাশি মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি শুরু করার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি।

রাষ্ট্রীয় ক্ষমতার ধারাবাহিকতায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কর্মকাণ্ডের মূল্যায়নও উঠে এসেছে তার লেখায়। তিনি উল্লেখ করেন, এরশাদের শাসনামলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানোর মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। অন্যদিকে, নারী শিক্ষার হার বৃদ্ধিতে খালেদা জিয়ার উপবৃত্তি ও অবৈতনিক শিক্ষা প্রকল্পকে তিনি একটি ‘সাহসী ভূমিকা’ হিসেবে অভিহিত করেন।

বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে তারেক রহমান বলেন, দায়িত্ব নেওয়ার পর ১২ লক্ষ কৃষকের ঋণ মওকুফ এবং সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের মতো উদ্যোগগুলো প্রশংসার দাবি রাখে।

পোস্টের শেষ অংশে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নেপথ্যে থাকা উদ্যোক্তার নাম সরাসরি না নিলেও, এই মহৎ কাজের জন্য তার উত্তরোত্তর মঙ্গল ও দোয়া কামনা করেন। রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রনায়কদের এমন মূল্যায়ন সামাজিক মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar