বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়ায় রাতের অন্ধকারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যশোর জেলা যুগ্ম আহবায়ক শামীম আকতারের বিলবোর্ড ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। গত বুধবার দিবাগত রাতে যশোর – মাগুরা সড়কের সিমাখালী বাজার হতে খাজুরা বাজার ও তার আশপাশে সড়কের দুই পাশের বিলবোর্ড ছিড়ে ফেলা হয়। বিলবোর্ডে উপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি রয়েছে। বাম দিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,মাঝে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছবি ও পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি। নিচের দিকে শামীম আকতারের ছবি । শামীম
আকতারের ছবি ব্লেড দিয়ে কেটে ফেলা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আকতার জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে শুভেচ্ছা জানাতে ও এর আগে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিলবোর্ড লাগানো হয়েছিল। বিলবোর্ডে আমার ছবি ব্লেড দিয়ে কেটে ফেলা হয়েছে। বিষয়টি নেতৃবৃন্দ ও প্রশাসনকে জানানো হয়েছে।