1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী ২৭ মে ঈদুল আজহা হতে পারে - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

আগামী ২৭ মে ঈদুল আজহা হতে পারে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯১ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে উদযাপিত হতে পারে বলে সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে সন্ধ্যায় অনুসন্ধান করা হবে।

কাউন্সিল বলছে, চাঁদ পর্যবেক্ষণে দেশের বিভিন্ন জাতীয় মানমন্দির ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। এ কার্যক্রমে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় আল খাতম জ্যোতির্বিজ্ঞান মানমন্দির, দুবাই স্কাই ভিউস অবজারভেটরি এবং শারজাহ জ্যোতির্বিজ্ঞান মানমন্দির অংশ নেবে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২৬ মে পালিত হতে পারে পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে উদযাপিত হতে পারে ঈদুল আজহা।

এর আগে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানও একই সম্ভাবনার কথা জানিয়েছিলেন।

জিলহজ মাস ইসলামী ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ মাসগুলোর একটি। এ মাসেই মুসলমানরা হজ পালন করেন এবং ঈদুল আজহা উদযাপন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar