1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের আশ্বাস রেল প্রতিমন্ত্রীর - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া-ঝাঞ্জাইল রেলস্টেশন থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত ১২ কিলোমিটার রেলপথ সম্প্রসারণের আশ্বাস দিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

তিনি বলেন, এই ১২ কিলোমিটার রেলপথ সম্প্রসারণ হলে এলাকার জন্য ভাল হবে। রেলের সর্বোচ্চ কর্মকর্তারাসহ নিজে দেখে যাচ্ছি। রেলপথ নির্মাণে জমি অধিগ্রহণসহ যেসব সমস্যা আছে, তা সমাধান করে আন্তঃনগর ট্রেন চালুসহ সব ব্যবস্থা করা হবে।

বুধবার নেত্রকোণার দুর্গাপুরে সম্ভাব্য রেললাইন সম্প্রসারণ এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, রেল সচিব মো. ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পরিদর্শনকালে জারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা নিয়ে সরেজমিনে বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে। এতে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন ঘটবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar