1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে পাহাড়ি সড়কে বাস উল্টে আহত ১২, দেয়াল থাকায় রক্ষা পেল ৪৮ যাত্রীর প্রাণ - bdtelegraph24.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ গাজীপুরে সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ইসলামবিরোধী আখ্যা দিয়ে দৃষ্টিশক্তি ফেরানোর অস্ত্রোপচার নিষিদ্ধ করল তালেবান ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াচ্ছে রোসাটম মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও মেয়েকে কুপিয়ে হত্যা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করল ট্রাইব্যুনাল গাজীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক কয়েকজন তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার

রাঙামাটিতে পাহাড়ি সড়কে বাস উল্টে আহত ১২, দেয়াল থাকায় রক্ষা পেল ৪৮ যাত্রীর প্রাণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭২ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম।রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অলৌকিকভবে প্রাণে বেঁচে গেছেন একটি যাত্রীবাহী বাসের ৪৮ জন যাত্রী। রবিবার দুপুরে রাঙামাটি শহরের প্রবেশমুখ সাপছড়ি এলাকায় ‘পাহাড়ীকা’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি প্রতিরক্ষা দেয়াল (ওয়াল) থাকায় বাসটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়া থেকে রক্ষা পায়।

স্থানীয়দের মতে, দেয়ালটি না থাকলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতো।​দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের শরীরের বিভিন্ন অংশ কেটে-ছিঁড়ে গেছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।​

প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাঙামাটিগামী যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব-১১-৫৭৭৭) দুপুরে সাপছড়ি এলাকায় পৌঁছায়। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পাহাড়ের একটি বিপজ্জনক ঢালু মোড় (টার্নিং) নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সওজের দেয়ালে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। বাসের ধাক্কায় দেয়ালটি ক্ষতিগ্রস্ত হলেও সেটি গাড়িটিকে খাদের নিচে পড়ে যাওয়া থেকে আটকে রাখে। দুর্ঘটনার পর বাসের ভেতর হুলস্থুল পড়ে যায় এবং যাত্রীরা জানালা ও দরজা দিয়ে তাড়াহুড়ো করে বের হয়ে আসেন।
​যাত্রীদের অভিযোগ, পাহাড়ি ঝুঁকিপূর্ণ ও পিচ্ছিল রাস্তায় গাড়ি চালানোর সময় চালক দীর্ঘক্ষণ ধরে মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা বারবার বারণ করা সত্ত্বেও চালক ফোন রাখেননি। মোড় ঘোরার সময় চালকের এক হাত ফোনে থাকায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি।​যাত্রীরা আরও অভিযোগ করেন, এই রুটে চলাচলকারী অধিকাংশ বাসই ঢাকা থেকে বাতিল (রিজেক্ট) হওয়া পুরোনো গাড়ি। হানিফ, সৌদিয়া বা রিলাক্সের মতো দূরপাল্লার কোম্পানির পুরোনো লক্কড়-ঝক্কড় গাড়িগুলো কম দামে কিনে মালিকরা রাঙামাটি-চট্টগ্রাম সড়কে চালাচ্ছেন। এই গাড়িটি যাত্রাপথেই কয়েকবার বিকল হয়েছিল। এমন ঝুঁকিপূর্ণ গাড়ির কারণে এই সড়কে প্রতিনিয়ত যাত্রীদের জীবন বাজি রেখে চলতে হচ্ছে।​রাঙামাটি মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জামাল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। আহত ১২ জনের মধ্যে ৪ জনের শরীর কেটে গেছে। তবে কারো আঘাতই আশঙ্কাজনক নয়। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।​এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর বলেন, বাস দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। তবে প্রাথমিক চিকিৎসা স্থানীয়ভাবে সম্পন্ন হওয়ায় কোনো রোগী হাসপাতালে আসেনি। হাসপাতাল কর্তৃপক্ষ যেকোনো জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত ছিল।​পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে আটক করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar