1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নতুন জামা পরে ঈদ করা হলো না ফয়েজের - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নতুন জামা পরে ঈদ করা হলো না ফয়েজের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭৯ জন খবরটি পড়েছেন

মতলব সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাঁদপুরের মতলব উত্তরে ভোররাতের ঝড়ে গাছচাপায় মো. ফয়েজ (১১) নামে এক স্কুলশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার গজরা ইউনিয়নের টরকীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়েজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে এবং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, ঝড়ের সময় সে তার দাদী মমিনা খাতুনের সঙ্গে চাচার ঘরে ঘুমিয়ে ছিল। ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে যাওয়ায় দাদী প্রাণে বেঁচে গেলেও গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ফয়েজ।

ফয়েজের বাবা আবু তাহের নারায়ণগঞ্জে অটোরিকশা চালান। লেখাপড়ার সুবিধার্থে ছেলেকে গ্রামের বাড়িতে দাদীর কাছে রেখে গিয়েছিলেন। ঈদ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাবা-মায়ের বাড়ি ফেরার কথা ছিল। সন্তানের জন্য নতুন পোশাকও কিনেছিলেন তারা। তবে বাড়ি ফেরার আগেই তাদের কাছে পৌঁছে যায় ছেলের মৃত্যুর খবর।

স্থানীয়দের ভাষ্য, শান্ত ও ভদ্র স্বভাবের ফয়েজ এলাকায় সবার পরিচিত ছিল। তার আকস্মিক মৃত্যুতে গ্রামজুড়ে শোক নেমে এসেছে।

মতলব উত্তর থানার পুলিশ জানিয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। উপজেলা প্রশাসনও পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar