ঢাকা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর নদ্দা এলাকায় সড়ক বিভাজক ডিঙিয়ে বিপরীত পাশে চলে আসা একটি বাসের সঙ্গে আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক দম্পতিও রয়েছেন।
বুধবার সকাল ৬টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতরা হলেন বাগেরহাটের মোংলা উপজেলার মো. কবির জোমাদ্দার, তার স্ত্রী লাইজু বেগম, একই উপজেলার খুশি বেগম এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মো. রবিউল।
পুলিশ জানায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি দূরপাল্লার বাস বিমানবন্দরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি সড়ক বিভাজক অতিক্রম করে বিপরীত পাশ থেকে আসা আকাশ পরিবহনের একটি লোকাল বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের যাত্রী লাইজু বেগম ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আহত ছয় থেকে সাতজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীরা ভোগান্তিতে পড়েন