1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধানমন্ত্রীর সফর শেষে রাতারাতি তুলে নেওয়া হলো রাস্তার ইট - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

প্রধানমন্ত্রীর সফর শেষে রাতারাতি তুলে নেওয়া হলো রাস্তার ইট

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বগুড়া সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর উপলক্ষে একটি কাঁচা সড়কে রাতারাতি ইট বিছিয়ে চলাচল উপযোগী করা হলেও সফর শেষ হওয়ার পর সেই ইট তুলে নেওয়ায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে জিয়াবাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়কে অস্থায়ীভাবে ইট সোলিং করা হয়েছিল। ইটগুলো ভাড়ায় আনা হয়েছিল বলে সফর শেষে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক পাকাকরণের জন্য আগেই ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সময়মতো কাজ শুরু করেনি। পরে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তড়িঘড়ি করে ইট বিছানোর কাজ করা হয়।

এলজিইডির বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান বলেন, মূল প্রকল্পের কাজ এগিয়ে নিতে অস্থায়ীভাবে বিছানো ইট তুলে নেওয়া হয়েছে। তার দাবি, ইট কেনা হলে ব্যয় আরও বাড়ত।

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, ইট বসানোর পর কিছুদিনের জন্য দুর্ভোগ কমলেও তা সরিয়ে নেওয়ার পর আবারও চলাচলে সমস্যা তৈরি হয়েছে। কার্যাদেশ অনুযায়ী, চলতি বছরের আগস্টের মধ্যে সড়ক পাকাকরণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar