1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ঘিরে গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল, চরম ভোগান্তিতে চুনতিবাসী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ঘিরে গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল, চরম ভোগান্তিতে চুনতিবাসী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১৬ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়কগুলো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমের শুরুতে সড়কগুলোর বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ও খানাখন্দ জনসাধারণের চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুনতির প্রধান যোগাযোগ সড়কগুলো প্রায় দুই শত বছরের ঐতিহ্যবাহী চুনতি হাকিমিয়া কামিল মাদরাসা, চুনতি সরকারি মহিলা কলেজ, চুনতি উচ্চ বিদ্যালয়, চুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনতি ফাতেমা বতুল মহিলা মাদরাসা, হামিম একাডেমি ও হাবিবিয়া নজিরিয়া একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
এছাড়া প্রতি বছর অনুষ্ঠিত ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরাত মাহফিলে অংশগ্রহণকারী দেশ-বিদেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরও চলাচলের অন্যতম পথ এটি। সদ্য নির্মিত চুনতি জামে মসজিদে আগত মুসল্লি এবং ডাকবাংলো ও হাজি রাস্তা হয়ে বিভিন্ন পীর-মাশায়েখের কবর জিয়ারতে আসা দর্শনার্থীরাও এসব সড়ক ব্যবহার করে থাকেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর ধরে সড়কগুলোর সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চুনতি মহিলা কলেজ রোড, হাজিরাস্তা, ডাকবাংলো সড়ক, মুনসেফ বাজার সংযোগ সড়ক এবং আরকান সড়ক থেকে সংযুক্ত বিভিন্ন রাস্তায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে তলিয়ে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
সোমবার (১৪ জুন) সকালে চুনতি মহিলা কলেজ রোডে এক শিক্ষার্থীর অভিভাবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দু’বার দুর্ঘটনার মুখোমুখি হন। তিনি কোনোমতে নিজেকে নিয়ন্ত্রণ করে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

এলাকাবাসীর মতে, বর্ষাকালে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এসব সড়ক ব্যবহার করতে হচ্ছে। জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
চুনতির সর্বস্তরের জনগণ জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনগণের ভোগান্তি লাঘব এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কগুলো দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar