1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জারিয়া-ঝাঞ্জাইল পর্যন্ত আন্ত:নগর ট্রেন চালু করতে ডেপুটি স্পিকারের উদ্যোগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলবেন মুস্তাফিজ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের আশ্বাস প্রতিমন্ত্রীর রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন

জারিয়া-ঝাঞ্জাইল পর্যন্ত আন্ত:নগর ট্রেন চালু করতে ডেপুটি স্পিকারের উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দা সহ আশপাশের অঞ্চলের জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন জারিয়া-ঝাঞ্জাইল রেলস্টেশন পর্যন্ত আন্ত:নগর ট্রেন চালু করা।

এবার জনসাধারণের দুর্ভোগ লাঘব করে তাদের চলাচলের সুবিধার্থে আন্ত:নগর ট্রেন সার্ভিস বর্ধিত করতে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি (ডিও লেটার) দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (২২ জুন) তিনি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমকে এই পত্র প্রদান করেন।

এই পত্রে বলা হয়,বর্ণিত বিষয়ে আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে, আমার নির্বাচনী এলাকা (সংসদীয় আসন-১৫৭ নেত্রকোণা-১) কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত। এখানে প্রায় ৮ লক্ষাধিক লোকের বসবাস। জরুরি কাজে শত-শত লোক ঢাকায় আগমন করেন। উপরিউল্লিখিত ঢাকা-জারিয়া রুটটি আমার সংসদীয় আসন সংলগ্ন এলাকা। এই রুটে চলাচলকারী বালাকা কমিউটার ট্রেন সার্ভিসটি অত্যন্ত দুর্বল ও ধীরগতি সম্পন্ন। এই ট্রেনটি নিয়মিত বিলম্বে চলে, যাত্রীধারণ ক্ষমতা অত্যন্ত সীমিত এবং ট্রেনের সার্বিক মান অত্যন্ত নিম্নমানের। ফলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে বিরিশিরি কালচারাল একাডেমি, সোমেশ্বরী নদী, চীনামাটির পাহাড়, গারো পাহাড়সহ নানান প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এই পর্যটক স্পট ভ্রমণে বছরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে।

চিঠিতে আরো বলা হয়, এ অঞ্চলে উন্নত রেল যোগাযোগ স্থাপিত হলে পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। এছাড়াও এ অঞ্চলে গারো, হাজং ও অন্যান্য ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বসবাস। তারা চিকিৎসা, শিক্ষা ও জরুরি প্রয়োজনে ঢাকায় যাতায়াতের জন্য নির্ভরযোগ্য যানবাহনের অভাবে চরম ভোগান্তিতে থাকেন। একটি নিরাপদ ও সাশ্রয়ী আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হলে এই প্রান্তিক জনপদে মানুষের জীবনমান উন্নত হবে ও যোগাযোগের ক্ষেত্রে স্বস্তি ফিরে আসবে। এমতাবস্থায়, বিদ্যমান “কিশোরগঞ্জ এক্সপ্রেস” আন্তঃনগর ট্রেন রুটটি জারিয়া- ঝানজাইল পর্যন্ত বর্ধিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

স্থানীয় জনগণ প্রত্যাশা করছেন এই রুটে দ্রুত একটি আন্ত:নগর ট্রেন চালু করে তাদের চলাচলের দুর্ভোগ আর দীর্ঘদিনের কষ্ট দূর করবে বর্তমান সরকার। এছাড়া দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণেরও দাবি রয়েছে তাদের। ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী,সচিব,রেল মহাপরিচালক সহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উক্ত এলাকা পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar