বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়া পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। (২৫ জুন) বৃহস্পতিবার দুপুর দুইটায় পৌর সভার সভাকক্ষে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট সভার আয়োজন করা হয়। বাজেটে আয় ধরা হয়েছে, ৩৭ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা।
ব্যয় ৩৪ কোটি ৮১ লাখ ৯২ হাজার টাকা ও উদ্বৃত্ত রাখা হয়েছে, ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ১৩১ টাকা।
বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকার।
বাজেট পেশ করেন সভার সভাপতি, পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান । এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ , যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম তালুকদার , থানার এস আই প্রসেনজিৎ কুমার মন্ডল, পৌর সভার উপসহকারী প্রকৌশলী সোহান হোসেন, সহকারী প্রকৌশলী তানভীর হাসান, বাজার পরিদর্শক নুরুল ইসলাম, কর নির্ধারক আলমগীর হুসাইন, প্রধান সহকারী মধুসূদন পাল, হিসাব রক্ষক
জুলফিক্কার আলী প্রমুখ।
এসময় পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।