1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আটকে গেল বাঘারপাড়া প্রেসক্লাবের নির্বাচন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

আটকে গেল বাঘারপাড়া প্রেসক্লাবের নির্বাচন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়া প্রেস ক্লাবের নির্বাচন বন্ধ হয়ে গেল। বৃহস্পতিবার (২৫ জুন) ঘোষিত তফশিল অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল । কিন্তু একজন সভাপতি প্রার্থীর বিভিন্ন দপ্তরে অভিযোগের ফলে বন্ধ হয়ে গেল সে নির্বাচন ।

প্রেসক্লাব সুত্রে জানা গেছে, ১৮ জুন প্রেসক্লাবের সভাপতি প্রাথী ইকবাল কবির নির্বাচন স্থগিত চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেন। আবেদনে নির্বাচন পরিচালনা পরিষদের দুই সদস্য এ এইচ এম আজিজুল ইসলাম ও আজম আলী খাঁনের বিরুদ্ধে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছেন এমন অভিযোগ করেন। ইকবাল কবিরের অভিযোগের উপর ভিত্তি করে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ২৩ জুন নির্বাচন পরিচালনা পরিষদের কাছে পত্র দেন। পত্রে বলা হয় গঠনতন্ত্র মোতাবেক প্রেসক্লাবের নির্বাচন বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহন করা হোক।

সে হিসাবে নির্বাচন পরিচালনা পরিষদ ওইদিন মিটিং আহবান করেন। পরিষদ ২৪ জুন নির্বাচন স্থগিতের নোটিশ জারি করেন।

এদিকে সভাপতি প্রার্থী ইকবাল কবির ২১ জুন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে একটি রিট পিটিশন মামলা দাখিল করেন। সেখানে বিবাদী করেন, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ,মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, উপজেলা নির্বাহী অফিসার, প্রেসক্লাব নির্বাচন পরিচালনা পরিষদ, সভাপতি প্রার্থী ফরিদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রার্থী হুমায়ুন
কবিবের বিরুদ্ধে। ২২জুন রিটের শুনানি হয়। আদালত সভাপতি প্রার্থী ফরিদুজ্জামান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের প্রার্থীতার উপর নিষেধাজ্ঞা জারি করেন।

প্রেসক্লাব নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য এ এইচ এম আজিজুল ইসলাম ও আজম আলী খাঁন জানান, একজন সভাপতি
প্রার্থী নির্বাচন গঠনতন্ত্র অনুযায়ী হচ্ছে না বলে নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন। অভিযোগ পর্যলোচনা করে নির্বাচন স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar