1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চীনে যাচ্ছে বাংলাদেশের কাঁঠাল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

চীনে যাচ্ছে বাংলাদেশের কাঁঠাল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে কাঁঠাল রপ্তানিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রপ্তানির প্রক্রিয়া আনুষ্ঠানিক অনুমোদনের পর্যায়ে পৌঁছেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, সফরে দুই দেশের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসব সমঝোতার মধ্যে অবকাঠামো, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল অর্থনীতি এবং কাঁঠাল রপ্তানির বিষয়ও রয়েছে। তিনি জানান, সফরে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

কৃষি অর্থনীতিবিদ ও কৃষিপণ্য রপ্তানিসংশ্লিষ্টদের মতে, চীনে কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য রপ্তানির সুযোগ বাংলাদেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। পাশাপাশি এটি অন্যান্য কৃষিপণ্যের জন্যও নতুন বাজার সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পণ্যের মান, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিংয়ের সক্ষমতা বাড়ানো না গেলে এ সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো কঠিন হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিত করতে না পারায় বাংলাদেশ এখনো ইউরোপীয় বাজারে উল্লেখযোগ্যভাবে প্রবেশ করতে পারেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar